শনিবার ১৩ জুন ২০২৬
Online Edition

শহীদ আবু সাঈদ চত্বরে পথসভা আবু সাঈদ জাতির শ্রেষ্ঠ সন্তান --------------আমীরে জামায়াত

রংপুর থেকে মোহাম্মদ নুরুজ্জামান : বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডাক্তার শফিকুর রহমান বেদনা বিধুর অশ্রুসজল কন্ঠে বলেছেন, রংপুরের গর্ব শহীদ আবু সাঈদ জাতির শ্রেষ্ঠ সন্তান, সেই শহীদ আবু সাঈদ চত্বরে কথা বলার সুযোগ পেয়ে শুকরিয়া জ্ঞাপন করছি।  
গত বৃহস্পতিবার রাতে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রধানগেটেরে সম্মুখে মহানগরীর পার্কের মোড় শহীদ আবু সাঈদ চত্বরে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। রাত সাড়ে ন’টা থেকে ১০ টা পর্যন্ত শীতের কুয়াশার চাদর ভেদ করে নিকোশ আঁধারের বুক চিরে হাজারো জনতার উপস্থিতিতে ডাক্তার শফিকুর রহমান বলেন, মক্কা বিজয়ের পর রাসূল (সা.) কাফেরদের ক্ষমা করে দিয়েছিলেন। তবে চিহ্নিত খুনিদের তিনি হত্যা করার আদেশ দিয়ে তা বাস্তবায়ন করেছেন। অতএব আমরা খুনীদের ক্ষমা করার কে? এই খুনীদের ক্ষমা করা যায়না। এদের ফাঁসি চাই।
তিনি আরও বলেন, সেদিন জাতির উপর চেপে বসা ফ্যাসিষ্টদের মোকাবেলা এবং প্রতিহত করতে আবু সাঈদের পাশাপাশি হাজারো তাজা প্রাণ রাজপখে নেমেছিল। দেশ জুড়ে লাশের মিছিল দেখেছে জাতি। তারা অনেকে শহীদ হয়েছে, চিরতরে পঙ্গু হয়েছে। তাঁদের নিখাদ ত্যাগ এবং জীবনের বিনিময়ে ফ্যাসিস্ট খুনী বিতাড়িত হয়েছে। ২ মাসের শিশু মা হারিয়েছে। স্ত্রী স্বামী হারিয়েছে। মা সন্তান হারিয়েছে। শত শত তরুণ অন্ধ আর পঙ্গু হয়েছে। এ জাতি বীরের জাতি। আশার কথা দেশ-বিদেশের অনেক ভাই এসব অসহয় পরিবারের পাশে দাঁড়িয়েছে। আমীরে জামায়াত বলেন, জুলাই-আগস্ট বিপ্লবের শহীদরা যে কারণে জীবন উৎসর্গ করেছে, সেই শোষন আর সন্ত্রাস মুক্ত বৈষম্য বিরোধী সমাজ গড়ার জন্য সংগ্রাম চলবে।
ডাক্তার শফিকুর রহমান বলেন, সন্তান, স্বামী আর ভাই হত্যার প্রতিশোধ নিব এই জমিনে আল্লাহর বিধান প্রতিষ্ঠার মাধ্যমে। জামায়াতে ইসলামী সেই লক্ষ্যে কাজ করছে। আমরা নেতা হওয়ার জন্য নয়, মানুষের সেবা করার জন্য কাজ করছি। আপনারা কেউ চাঁদাবাজি, হামলা, মামলা করে অযথা কাউকে হয়রানি করবেন না। তিনি বলেন অনেকেই বলেছিল আওয়ামী লীগ না থাকলে à§© দিনে à§« লাখ মানুষ হত্যা করা হবে। আল্লাহর অশেষ মেহেরবানী মানুষ ধৈর্য ধরেছে, সবাই শান্তিপূর্ণভাবে দায়িত্বশীল ভুমিকা পালন করেছে। এসব কিছুই হয়নি।          
জামায়াতে ইসলামী রংপুর মহানগর তাজহাট থানা শাখা আয়োজিত সমাবেশে বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চল পরিচালক মাওলানা আব্দুল হালিম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর-দিনাজপুর অঞ্চল সহকারী পরিচালক অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর-দিনাজপুর অঞ্চল টিম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল। জামায়াতে ইসলামী রংপুর মহানগর তাজহাট থানা আমীর এডভোকেট রবিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় জামায়াতে ইসলামী রংপুর মহানগর আমীর উপাধ্যক্ষ মাওলানা এটিএম আজম খান, জেলা আমীর অধ্যাপক গোলাম রব্বানী, জেলা সেক্রেটারী মাওলানা এনামুল হক, মহানগর সেক্রেটারী আনোয়ারুল হক কাজল, সহকারী সেক্রেটারী অধ্যাপক রায়হান সিরাজী, কোতয়ালী থানা আমীর মাওলানা গোলাম কিবরিয়া, বাংলাদেশ স্থল বন্দর শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশনের রংপুর-দিনাজপুর অঞ্চলের সহকারী অঞ্চল পরিচালক অধ্যাপক আবুল হাশেম বাদল, জমায়াত নেতা শাহ মুহাম্মদ নুর হোসাইন ও অধ্যক্ষ আব্দুল গনি, ইসলামী ছাত্র শিবির মহানগর সভাপতি নুরুল হুদা, জেলা শিবির সভাপতি ফিরোজ মাহমুদ, অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন।

অনলাইন আপডেট

আর্কাইভ